কুমিল্লার দেবিদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুল ইসলাম (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের নবীউল্লাহর ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্সের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ থেকে নামাজ পরে বের হয়ে দেখি সড়কের পাশে মাটিতে মটরসাইকেলসহ সাইদুরের লাশ পরে আছে। তিনি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে কংশনগরের দিকে যাচ্ছিলেন।
হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে তার মাথার মগজ বেরিয়ে আসে। ঘটনাস্থলেই সাইদুল মারা যায়। তার মাথায় কোন হেলমেট ছিল না। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয় পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা গেছে।
এ ব্যাপারে মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী বলেন, দুর্ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ পাইনি। পরে নিহতের বাড়িতে গিয়ে মরদের সুরতহাল রিপোর্ট তৈরী করি। তার স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
