ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, উত্তরা সেন্টার, মেট্রোরেল স্টেশন, উত্তরা এবং বিজয় সরণিতে অগ্নিনির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও বহির্গমনবিষয়ক মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল বুধবার বেলা ১১টায় উত্তরা সেন্টারে এবং বিকেল ৩টায় বিজয় সরণি সেন্টারে এই মহড়া হয়। মহড়ায় ওয়াটার টেন্ডার, পাম্প ক্যারিং টেন্ডার, সিজার লিফট, অ্যাম্বুলেন্স ও স্নোরকেল গাড়িসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়।
মেট্রোরেলে বা মেট্রোরেল স্টেশনে হঠাৎ করে অগ্নিদুর্ঘটনা সংঘটিত হলে কীভাবে যাত্রীদের সুরক্ষা দিতে হবে, কীভাবে অগ্নিনির্বাপণ করতে হবে, কীভাবে সাধারণ লোককে ইভাকুয়েট করতে হবে এবং আহত ব্যক্তিদের প্রাথমিক শুশ্রূষা প্রদান করে কীভাবে হাসপাতালে পাঠাতে হবে, মহড়ায় তার বাস্তব অনুশীলন দেখানো হয়। মহড়া চলাকালে মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণসহ অন্যান্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
