চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি 

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৫:৫০ পিএম

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই কমিটি অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে মহানগরীর আওতাধীন ১৫টি থানা ও ১২টি ওয়ার্ড আংশিক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক সদস্য সচিব ছাড়াও ২১জন যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জন সদস্য রাখা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, জহিরুল ইসলাম টম, হারুনুর রশিদ (কোতোয়ালী) গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, ওয়াকিল হোসেন (বগা), মো. আলমগীর (চান্দগাঁও) আব্দুল আহাদ রিপন, কামরুল হাসান, এন মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী, মো. ইফতেখার উদ্দিন নিবলু, তাজুল ইসলাম নয়ন, সদস্য আব্দুল হাই, আবু নাঈম দুলাল, সৈয়দ মফিজ উদ্দিন সুমন, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, এম এ হানিফ, শাহাদাত হোসেন সোহাগ, মো. জাকির হোসেন, মো. মোখলেছুর রহমান, আব্দুল মান্নান, মো. হাসান, মো. রাসেল খাঁন, ইরফান হোসেন চৌধুরী বাবলু, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান শিমুল, আব্দুল মান্নান আলমগীর, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, রবিউল ইসলাম, শহিদুজ্জামান শহীদ, মোঃ জাহিদুল ইসলাম (দপ্তরের দায়িত্বে), নোমান সিকদার সোহাগ (ডবলমুরিং) রিদওয়ানুল হক রিদু (চকবাজার), আকবর হোসেন মানিক, কামাল হোসেন, এস্কান্দার (বন্দর), ইমরান সিদ্দিকী জ্যাকশন, মুরাদ আলম (হালিশহর), মো. ইসকান্দর (পাহাড়তলী), জাকির হোসেন মিশু, জাফর হোসেন রনি, কাজী মহিউদ্দিন (বায়েজিদ), মো. মাহী রুবেল (পাঁচলাইশ), দেলোয়ার  হোসেন জনি, মীর কাসেম, মো. ইকবাল হোসেন জিসান, ইমরান হোসেন তালুকদার, মোঃ জসিম উদ্দিন, মো. মারুফ, তাজউদ্দীন লিটন, মো. পারভেজ, মাসুম সরকার, মো. ইব্রাহীম, মো. বাকের, মো. সাজ্জাদ খাঁন, খোরশেদ আলম টিটু, মোহাম্মদ জাবেদ সাফায়াত সোবহান, রাশেদ পাটোয়ারী, মো. রাজীব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত