ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় সরকার স্বীকৃত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং ডিএনসিসিতে কর্মরত অসচ্ছল চাকরিজীবীদের সন্তানের মাঝে শিক্ষা ও মেধাবী বৃত্তির অর্থ বিতরণ করেছে ডিএনসিসি।
গতকাল রবিবার নগর ভবনের সভাকক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অ. দা.) মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ডিএনসিসির শিক্ষা ও মেধাবী বৃত্তি নীতিমালা ২০১৭ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে উনসত্তর শিক্ষার্থীকে মোট ৫ লাখ ৮৬ হাজার আটশত টাকা বৃত্তি প্রদান করা হয়।
