মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা

আপডেট : ৩০ জুন ২০২৫, ০১:২১ পিএম

ঝিনাইদহের মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অপরাধে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (৩০ জুন) সকালে উপজেলার রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।

আদালতের বিচারক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নিয়মনীতি উপেক্ষা করে মহেশপুরের বিভিন্ন প্রতিষ্ঠান প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে মেসার্স হেলাল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এন্ড অটো রাইচ প্রসেসিং মিলসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা পাট কর্মকর্তা মিঠুন বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রুবেল খান, মহেশপুর থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত