চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ইব্রাহিম বাবু (৩২) নামে এক কৃষক যুবক নিহতের খবর পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে দামুড়হুদা ঝাজাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি কড়া প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন।
নিহতের পরিবার ও তার পিতা দামড়হুদা ঝাজাডাঙ্গা গ্রামের নুর ইসলাম জানান, সেদিন আমার ছেলে মো. ইবরাহিম বাবুসহ ৪/৫ জন বেলা সাড়ে ১২টার দিকে গরুর ঘাস কাটার জন্য সীমান্তের গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ পিলারের কাছে গুলি ছুড়লে তিনি গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে শুনতে পাই আমার ছেলের লাশ বিএসএফ সদস্যরা ওপারে নিয়ে গেছে।
দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমির জানান নিহতের গ্রামের বাড়ি ঝাঁঝাডাঙ্গা এলাকা পরিদর্শন করে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে মারা যাওয়ার বিষযটি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ঘটনা বিভিন্ন মাধ্যমে শুনে ৩২ ব্যাটালিয়ন বিএসএফ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা জানান একদল স্বর্ণ চোরাকারবারির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
জনগণকে ভোটাধিকার বঞ্চিত রাখার চক্রান্ত রুখে দেওয়া হবে: মুরাদ