ক্ষমতার জন্য হাসিনা দেশকে জল্লাদের উল্লাস মঞ্চ বানিয়েছিল: হাবিব-উন-নবী

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৪:৩৫ পিএম

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে জল্লাদের উল্লাস মঞ্চ বানিয়ে ফেলেছিলেন। শুধু ক্ষমতার জন্য এসব করেছেন। পৃথিবীতে বহু স্বৈরাচার পরিচিতি পেয়েছে। কোনো স্বৈরাচার বলেনি আমার শুধু ক্ষমতা দরকার। একমাত্র শেখ হাসিনাই বলেছেন আমার শুধু ক্ষমতার দরকার। মানসিকভাবে সম্পুর্ণ অসুস্থ্য হলেই, মানুষ এমন কথা বলে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা ড্যাব আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও রক্তে গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এর আগে বেলা ১১ টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ক্ষমতার জন্য লেডি ম্যাগনেট এমন কোনো কাজ না করেননি। তেমনই শেখ হাসিনা ক্ষমতার জন্য এমন কোনো কাজ না করেননি। তিনি বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিয়েছিলেন। একের পর এক চুক্তি করে বাংলাদেশকে সার্বভৌমত্যকে শূন্যের কোঠায় নিয়ে গিয়েছিলেন।

তিনি বলেন, বিএনপি কখনোই ক্ষমতার জন্য লেলিয়ে থাকেনি। বিএনপি ওয়ান ইলেভেনে ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের সময় ক্ষমতায় যেতে চায়নি। আমাদের নেত্রী কষ্ট করেছেন। জনগণ যদি ভোট দেয় আমরা ক্ষমতায় যাবো। আর যদি ভোট না দেয়, যাবো না। আর কোনো অপপ্রচারে কান দেবেন না আপনারা। দলের ভাবমূর্তি কেউ নষ্ট করবেন না।

জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিতে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, জেলা ড্যাবের সভাপতি ডা. একেএম মফিজউদ্দিন, সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, সদর উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট নুর হোসেন বেপারী, ডা. মালেক মুরাদ, অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, হুমায়ুন আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন মিয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত