বাংলাদেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ‘হ্যালো বাবা’ ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কার জিতে নিয়েছেন ৩৫ জন বিজয়ী। এ ছাড়া পুরো ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্যে একজন লাকি উইনারের প্লাবনের বাড়িতে যান অভিনেতা ফজলুর রহমান বাবু। সেখানে প্লাবনের বৃদ্ধ বাবা ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে গল্প করে সময় কাটান তিনি। ক্যাম্পেইনে অংশ নিয়ে লাকি উইনার নির্বাচিত হয়েছেন ধামরাইয়ের প্লাবন রায়।
প্লাবন রায় নিজের নগদ ওয়ালেট দিয়ে তার বাবার মোবাইল নম্বরে ১০০ টাকা রিচার্জ করে নগদের ‘হ্যালো বাবা’ ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন। তিনিই হয়েছেন লাকি উইনার। ফলে নগদের সারপ্রাইজ গিফট হিসেবে অভিনেতা ফজলুর রহমান বাবু প্লাবনদের বাড়িতে একবেলা গল্প করে সময় কাটান।
বাবা দিবস উপলক্ষে নগদের এই ক্যাম্পেইনে প্রতিদিন পাঁচজন করে সাত দিনে মোট ৩৫ জন বিজয়ীকে এক হাজার টাকা উপহার দিয়েছে নগদ। চূড়ান্ত বিজয়ী হিসেবে প্লাবন রায়ের বাড়িতে যান জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।
