বরিশালে আইজিপি

নির্বাচনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:০৯ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সব পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে।

গতকাল বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরের রূপাতলীতে পুলিশ লাইনসের ড্রিল শেড বিভাগে কর্মরত সব ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সভার শুরুতে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে আইজিপিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয় এবং তিনি পুলিশ লাইনসে বৃক্ষরোপণ করেন।

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ : ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সকালে পুলিশ সদরদপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণসংক্রান্ত আলোচনা করেন। এ সময় পুলিশ এবং ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত