বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া দ্বিতীয় দফায় শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে এই প্রক্রিয়া পুনরায় শুরু হয়। প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। গত বুধবার রাত ৮টা থেকে কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, এই স্থগিতকরণ কারিগরি ত্রুটি সমাধানের জন্য প্রয়োজন ছিল।
গত ১৬ জুন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১,০০, ৮২২ শিক্ষক নিয়োগের লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। আবেদন প্রক্রিয়া ২২ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা ছিল, এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল ১৩ জুলাই। তবে, কারিগরি সমস্যার কারণে ৩ জুলাই রাতে আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়।
