হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাত করলেন ফিলিস্তিন রাষ্ট্রদূত

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৫:৩২ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লাহ শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। সোমবার (৭ জুলাই) রাষ্ট্রদূত চট্টগ্রামের ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাত করেন। এসময় ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে হেফাজত আমিরের স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান।

হেফাজতে ইসলামের দায়িত্বশীল সূত্র জানায়, সোমবার (৭ জুলাই) সকালে তিনি বাবুনগর মাদ্রাসায় এসে পৌঁছালে সেখানে হেফাজতের নেতৃবৃন্দ ও মাদ্রাসা কর্তৃপক্ষ রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে তিনি আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে হেফাজত আমিরের স্পষ্ট অবস্থানের প্রশংসা করেন এবং আগামীতেও গাজাবাসীর পক্ষে হেফাজতের আরও জোরদার ভূমিকা কামনা করেন।

পরে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তব্য দেন রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী এসময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত