সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:০২ এএম

আলমগীর হোসেন সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। সিটিজেনস ব্যাংকে যোগদানের আগে তিনি ব্যাংক এশিয়ায় উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট ও বৃহৎ ঋণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংক খাতে ২৮ বছরের কর্মজীবনে তিনি রিটেইল, সিএমএসএমই, করপোরেট ব্যাংকিং এবং বৈদেশিক বাণিজ্য বিভাগে অভিজ্ঞতা অর্জন করেছেন।

আলমগীর হোসেন ১৯৯৭ সালে ইস্টার্ন ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি ব্যাংক এশিয়ায় যোগদান করেন। উভয় ব্যাংকেই তিনি শাখা, ব্যবসায়িক বিভাগ এবং করপোরেট অফিসে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি দেশে এবং বিদেশে অসংখ্য প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত