চুরির অপবাদে নির্যাতন, ক্ষোভে শ্রমিকের আত্মহত্যা

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:০৮ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোবাইল চুরির অপবাদে নির্যাতনের শিকার মো. শাহীন (২১) নামের এক শ্রমিক ক্ষোভে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে নিহতের মামা ইদ্রিস আলী সাতজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। গত শনিবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাক্ষন্দী ষাড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাহীন তার মামা বাড়িতে থাকতেন। সেখানে তিনি মো. মঞ্জুরুলের মালিহা ফুড কোম্পানিতে চাকরি করতেন। মঞ্জুরুলের একটি মোবাইল হারিয়ে গেলে চুরির অপবাদ দিয়ে শাহীনের বাড়িতে গিয়ে কয়েকজন এলোপাতাড়ি তাকে মারধর করে।

ওইদিন ভোরে সবার অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে শাহীন একটি অডিও রেকর্ডে বলে যান আমি মোবাইল চুরি করিনি। আমাকে শুধু শুধু মারধর করেছে এবং আমার মামা ও মামিকে অপমান করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত