দেশ রূপান্তর পত্রিকার হেড অব প্রেস মোহাম্মদ গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ ও দেশ রূপান্তর পরিবার। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়।
গোলাম মোস্তফার জানাজা রবিবার বাদ মাগরিব পূর্ব গোড়ান মদিনা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রাত ৮টার পরে বনশ্রী (ঢাকা) কবরস্থানে দাফন সম্পন্ন হয়। দেশ রূপান্তর অফিস ও প্রেস থেকে জানাজায় ও দাফনে অনেক সংবাদকর্মী অংশ নেন।
