পুলিশ কর্মকর্তা হত্যায় ৪ জনের মৃত্যুদন্ড

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১১:৩২ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপপরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড- দেওয়া হয়েছে। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মাহাবুব আলম এ রায়

দেন। মৃত্যুদন্ড-প্রাপ্তরা হলেন আমজাদ হোসেন, লিয়াকত হোসেন, আক্কাস আলী, আলম শেখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৩ আগস্ট রাতে জেলা শহরের বাসমালিক সমিতি অফিসের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। পরে ঘটনাস্থলে পুলিশ দেখে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। ওই সময় দেখা যায়, মোটরসাইকেলটি ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মিরাজুল ইসলামের। কিন্তু ওই সময় তার ফোন বন্ধ পাওয়া যায়।  এর পরদিন পুলিশ ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পূর্বপাশের ডোবা থেকে মিরাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত