কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাত পৌনে ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢেলের পানিতে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় আগামীকাল ১০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দের কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিত বিষয়ের সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
তবে ১৩ জুলাই থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
