আমের মেলা শুরু হচ্ছে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:৫২ এএম

ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘প্রাণ ম্যাংগো ফেস্ট’ নামে তিন দিনব্যাপী এক আমের মেলা শুরু হচ্ছে। যেখানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরসহ আমের জন্য বিখ্যাত অঞ্চলের খামারিরা এবার নিজেরাই তাদের আম নিয়ে হাজির হচ্ছেন এই মেলায়। প্রাণ গ্রুপের আয়োজনে আজ (১০ জুলাই) থেকে এ মেলা শুরু হচ্ছে।

গতকাল  বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। প্রাণ ম্যাংগো ফেস্টিভ্যাল প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। মেলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং মেলা চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।

আয়োজকরা বলছেন, এ আয়োজনে দেশে উৎপাদন হওয়া সব ধরনের আম প্রদর্শন ও বিক্রয় করা হবে। তরুণ প্রজন্মের কাছে বিভিন্ন ধরনের আমের উৎপত্তি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। পাশাপাশি ম্যাংগো  ফেস্টিভ্যাল আকর্ষণীয় করে তুলতে থাকবে বিভিন্ন ধরনের খেলাধুলা ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা সাংস্কৃতিক পরিবেশনা।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, প্রাণ গ্রুপ দেশে আমের সবচেয়ে বড় ক্রেতা। আমরা আমের মৌসুমে দেশের চুক্তিভিত্তিক প্রায় ১০ হাজার কৃষকের কাছ থেকে আম সংগ্রহের পর সেগুলো থেকে জুস ও ড্রিংকস তৈরি করে সারাবছর ভোক্তার সামনে নিয়ে আসি। আমরা এ মেলার মাধ্যমে আমের জন্য বিখ্যাত কয়েকটি জেলার চাষিদের বিভিন্ন ধরনের আম প্রদর্শনের সুযোগ করে দিয়েছি, যেন তারা তরুণ প্রজন্মের কাছে তাদের আমের স্বাদ, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত