করোনা (কভিড-১৯) সংক্রমণের সময় রাজধানীর মহাখালীতে ডিএনসিসি কভিড হাসপাতাল নির্মাণকালে অস্বাভাবিক ব্যয় দেখিয়ে ৩ কোটি ৩০ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার ঘটনায় প্রকল্প পরিচালক ডা. ইকবাল কবিরসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
×
