আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রতিষ্ঠাকালীন মহাসচিব, ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী প্রমুখ।
প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- সুনামগঞ্জ-১ আসনে অধ্যাপক ফজর আলী, সুনামগঞ্জ-২ সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ হাফিজ মাওলানা আবদুল কাদির; সিলেট-১ আসনে হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ মুহাম্মদ মুনতাসির আলী প্রমুখ।
