৪ দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:২৯ এএম

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট চারদিনের সফরে গতকাল শনিবার ঢাকায় এসেছেন। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, জোহানেস জাট চারদিনের সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরের বিষয়ে এক বিবৃতিতে জোহানেস জাট বলেন, বাংলাদেশের জনগণ এবং সেখানের বন্ধুত্বের স্মৃতি আমার খুব প্রিয়। বাংলাদেশি জনগণের স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং তাদের সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তাদের দৃঢ় সংকল্প দেখে আমি সবসময়ই মুগ্ধ হয়েছি।

তিনি বলেন, আমি কান্ট্রি ডিরেক্টর হিসেবে আমার পদ থেকে সরে আসার পর থেকে ১০ বছরে বাংলাদেশের যে রূপান্তরমূলক পরিবর্তনগুলো এসেছে, তা সরাসরি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত