চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে শেরপুরে যুবদল নেতা বহিষ্কার  

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম

চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ আদেশ কার্যকর করেছেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

তার বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্রই কোনরূপ শৈথিল্য না দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কৃত নেতা হোসেন আলী সাংবাদিকদের বলেন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে বহিষ্কার করা হয়েছে সেই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত