ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ইউনাইটেড পাওয়ার

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:১৫ এএম

পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তিতে উদ্ভাবনী অবদানের জন্য ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। ‘ইকো-ফ্রেন্ডলি স্টিম ইনিশিয়েটিভ’ নামের এ উদ্যোগের মাধ্যমে গ্যাস ইঞ্জিনের অপচয় হওয়া তাপ পুনঃব্যবহার করে শিল্প খাতে সরবরাহ করা হয়।

সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এ পুরস্কারের আয়োজন করা হয়। গত ১২ জুলাই র‌্যাডিসন ব্লু ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম খান ও ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড প্রধান শিষ স্বাপ্নিক সম্মাননা গ্রহণ করেন। যেখানে বিভিন্ন খাতের মোট ৬০টি উদ্যোগকে পুরস্কৃত করা হয়।

ইউনাইটেড পাওয়ারের ২০১৪ সালে চালু হওয়া এ প্রকল্পের আওতায় ঢাকা ও চট্টগ্রাম ইপিজেড এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে ২৯ কোটি ৪০ লাখ কেজির বেশি পরিবেশবান্ধব বাষ্প, যার ফলে রোধ হয়েছে প্রায় ৪৯ হাজার ৫০০ টনের বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি গোল ৭ (পরিষ্কার ও সাশ্রয়ী জ¦ালানি), গোল ৯ (শিল্প ও অবকাঠামো), গোল ১২ (দায়িত্বশীল উৎপাদন ও ভোগ) এবং গোল ১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা)-তে ধারাবাহিক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড পাওয়ারকে এ সম্মাননা প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত