ভুটানে সাবিনা-সুমাইয়ার হ্যাটট্রিক, গোল করলেন ঋতুপর্ণাও

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম

মিয়ানমার থেকে এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলে দেশে ফিরে পর দিনই ভুটান ফিরে যান ঋতুপর্ণা ও মনিকা চাকমা। আজ সোমবার তাদের ক্লাব পারো এফসির ম্যাচ ছিল। ম্যাচে পারো ১২-১ গোলে হারিয়েছে গেলেফু স্পোর্টস ক্লাবকে।

পারো এফসিতে খেলেন বাংলাদেশের সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও সুমাইয়া। আজ ম্যাচে সাবিনা চার গোল করেছেন। সুমাইয়া হ্যাটট্রিক করেন, ঋতুপর্ণা ও মনিকা একটি করে গোল করেন।

বাংলাদেশের ফুটবলার সুমাইয়া ম্যাচসেরার পুরস্কার পেয়ে বলেন, 'আমার এই পারফরম্যান্সের সব কৃতিত্ব টিমমেটদের। এই ট্রফি ক্লাবকে উৎসর্গ করছি। আমি ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই।'

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত