রাস্তা উন্নয়ন প্রকল্পে অনিয়ম, অভিযোগ তদন্তে দুদক

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:১৫ এএম

নাটোরের বাগাতিপাড়ায় ১৭ কোটি টাকা ব্যয়ে চলমান সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার তমালতলা থেকে পকেটখালি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্পে কৃষকদের ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের।

স্থানীয় কৃষক ও এলাকাবাসী জানান, প্রকল্পে ব্যবহারের জন্য নির্ধারিত মাটি না কিনে রাস্তার আশপাশের ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে মালিকরা পাচ্ছেন না কোনো আর্থিক ক্ষতিপূরণ। তাদের অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এই বেআইনি কার্যক্রম পরিচালনা করছে।

গতকাল সোমবার দুপুরে এসব অভিযোগ যাচাই করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের একটি প্রতিনিধিদল এলাকায় অভিযান চালায়। এ সময় দুদক কর্মকর্তা তানভির আহম্মেদ সিদ্দিক বলেন, প্রকল্পে ফসলি জমি থেকে মাটি সংগ্রহ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ একাধিক অনিয়মের প্রাথমিক আলামত পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত