নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে আটটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুরে শহরের আরাজি কানিয়ালখাতা কুখাপাড়া মহল্লায় আবু বক্কর সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে। নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
খবর পেয়ে নীলফামারী সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। বৃষ্টি হওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে ছিল না। পড়ে গ্যাস সিলিন্ডারটি অপসারণ করা হলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
