চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত চোর গ্রেপ্তার

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৪:৩২ পিএম

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আবুল কালাম প্রকাশ পারভেজকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের পর বুধবার পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন আসামির সঙ্গে তাকেও গ্রেপ্তার করে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আবুল কালাম চকরিয়া পৌরসভার ৬ নস্বর ওয়ার্ড মগবাজার খামার পাড়ার মেহের আলীর ছেলে। তিনি বর্তমানে লামার ইয়াংছা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ওসি মো. শফিকুল ইসলাম জানান, গত সোমবার ১৫ (জুলাই) রাত তিনটার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসার জানালা দিয়ে বাঁশ ঢুকিয়ে দরজার হুক খুলে ঢুকে পড়েন এক ব্যক্তি। পরে দরজা দিয়ে ঢুকে ছুরির ভয় দেখিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। পরে ভিকটিমের মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান তিনি। ভাড়া বাসায় পুলিশ কনস্টেবলের স্ত্রী, দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। স্বামী চাকরির কারণে কক্সবাজারে ছিলেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত