জয়পুরহাট জেলার জামায়াত আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য ফজলুর রহমান সাঈদ বলেছেন, গোপালগঞ্জ স্বাধীন করতে কয়েক ঘণ্টা লাগবে না। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
এদিন গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সন্ধ্যার আগে জয়পুরহাট শহর ও সদর জামায়াতের উদ্যোগে শহীদ মিনার থেকে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেযে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে জয়পুরহাট জেলার জামায়াত আমির বলেন, গোপালগঞ্জ কি এখনো স্বাধীন হয়নি? কি মনে করেন আপনারা? আমাদের ভয় দেখাবেন না। গোপালগঞ্জ স্বাধীন করতে কয়েক ঘণ্টা লাগবে না।
এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, হাজারও ছাত্র-জনতা রক্ত দিয়েছে। সেই যোদ্ধাদের ওপর হামলা করেছেন। আপনাদের নিস্তার নাই।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল ও সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, মামুনুর রশিদ, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন, সদর জামায়াতের আমির ইমরান হোসেন প্রমুখ।
