গ্লোবাল সুপার লিগের (জিএসএল) শিরোপা ধরে রাখতে পারল না রংপুর রাইডার্স। আজ ভোরে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে জিএসএল ফাইনালে তারা ৩২ রানে হেরেছে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান এবং ওপেনার সৌম্য সরকার। বাজে ব্যাটিংয়ে নিজেদের ইনিংসে প্রথম ১০ ওভারেই রংপুর রাইডার্স ম্যাচ হেরে গেছে!
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯৬ রানের পাহাড় গড়ে গায়ানা। ওপেনার জনসন চার্লস রিটায়ার্ড হার্ট হওয়ার আগে খেলেন ৪৮ বলে ৬৭ রানের ইনিংস। এরপর তিনে নেমে ৩৮ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রানের ঝড় বইয়ে দেন রহমানুল্লাহ গুরবাজ। এতেই তাদের ভিত তৈরি হয়। শেষদিকে রাদারফোর্ডের ১৫ বলে ১৯* আর রোমারিও শেপার্ডের ৯ বলে ২৮* রানের দুটি ক্যামিও তাদের বড় সংগ্রহ এনে দেয়।
জবাবে দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারায় রংপুর। বড় টার্গেট তাড়ায় নেমে তারা যেন ঝিমিয়ে পড়ে। ইব্রাহিম জারদান ৪ বলে ৫, সৌম্য সরকার ১৪ বলে ১৩, কাইল মেয়ার্স ১০ বলে ৫ রান করেন। মাঝে সাইফ হাসান (২৬ বলে ৪১) আর ইফতিখার আহামেদ (২৯ বলে ৪৬) ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেন। তবে সেটা কাজে দেয়নি। অধিনায়ক নুরুল করেন ৫ রান। শেষে মহিদুল ইসলাম অঙ্কনের ১৭ বলে ৩০ রান হারের ব্যবধান কমিয়েছে।
রোনালদোর উইকেট নিলেন সাকিব, জিতল মায়ামি
নেপালের বিপক্ষে হামজাকে ছাড়াই খেলতে হবে, থাকছেন না শমিতও