খুলনা ও বরিশাল রেঞ্জের সকল জেলার সকল থানায় এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল থানায় চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা। আগামীকাল সোমবার (২১ জুলাই) থেকে এই সেবা চালু হবে।
প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে ঢাকা রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রংপুর রেঞ্জ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে।
সোমবার থেকে খুলনা ও বরিশাল রেঞ্জের সকল জেলার সকল থানায় এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইনে সকল ধরনের জিডি করা যাবে।
অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে 'অনলাইন জিডি' (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এ হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু রয়েছে।
রাসিক সচিবের বিরুদ্ধে ঠিকাদারদের অভিযোগ, কাজ বন্ধের ঘোষণা
‘ডন’ সিনেমার নির্মাতা আর নেই