নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামী-স্ত্রীকে ভাতের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী-স্ত্রীসহ অজ্ঞানপার্টির ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- হারুন জমাদ্দার (৫৩), তার স্ত্রী শাহানাজ ওরফে কুলসুম (৩৮) ও রেজাউল গাজী (৩৮)।
গতকাল রবিবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গত ২৪ জুন রাতে মুসলিমপাড়া তাজুর মাঠ সংলগ্ন নিজাম মিয়ার বাড়ির দ্বিতীয় তলার ফ্লাটের ভাড়াটিয়া স্বামী-স্ত্রীকে তাদের গৃহপরিচারিকা কুলসুম ভাতের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা মোবাইল স্বর্নালংকার লুটে নেয়। এ ঘটনায় মামলা হলে প্রযুক্তির মাধ্যমে প্রথমে কুলসুমকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বামী ও তাদের এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। লুণ্ঠিত আংশিক মালামাল উদ্ধার করা হয়েছে। স্বর্ণালংকার ও টাকা উদ্ধারের জন্য তিনজনকে রিমান্ড আবেদন করা হয়েছে।
পিআর পদ্ধতি নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয়: তারেক রহমান