চারের বদলা ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৯:১৩ পিএম

নিজেদের ইনিংসে পাওয়ার প্লের ভেতর চার টপ অর্ডার ব্যাটসম্যানকে খুঁইয়েছিল বাংলাদেশ। তার বদলা বোলাররা নিয়েছেন আরও শক্ত হাতে। পাকিস্তানের অর্ধেক ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন মাত্র ১৫ রানের মধ্যেই।

প্রথম ওভারের শেষ বলে সাইম আইয়ুবের রান আউট দিয়ে শুরু। পরের ওভারে শরিফুল তুলে নেন মোহাম্মদ হারিসের উইকেট। নিজের দ্বিতীয় ওভারে তিনি শিকার বানান শেষ ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার ফখর জামানকে।

পঞ্চম ওভারে প্রথম বোলিংয়ে আসেন তানজিম হাসান সাকিব। পর পর দুই বলে তিনি ফেরান দুই নাওয়াজ, হাসান ও মোহাম্মদকে। তাতে ১৫ রান তুলতেই ৫ উইকেট নেই হয়ে যায় পাকিস্তানের।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত