পরীক্ষার ফল খারাপ করায় বকা দিলেন মা, চারতলা থেকে মেয়ের লাফ

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৯:৩৩ পিএম

রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে তাজনিন রাফা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মা নুপুর বেগম জানান, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে পড়ে তার একমাত্র মেয়ে রাফা। বুধবার বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে সে। তার পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার কথা শুনে মা তাকে সামান্য বকাঝকা করেন এবং ভালো করে পড়তে বলেন। এ কিছুক্ষণ পর বাসায় রাফাকে একা রেখে মা দোকানে যান ডিম কিনতে। সেখানে ফিরে শুনতে পারেন, রাফা চারতলা ছাদ থেকে লাফ দিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মহাখালী লাইফ লাইন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখানে থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

তাদের গ্রামের বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার বলিয়ারপুর গ্রামে। রাফার বাবার নাম আরিফ হোসেন টিটু।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত