সেনাদের প্রকৃত যুদ্ধের প্রস্তুতির নির্দেশ কিমের

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১২:০৫ এএম

উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে ‘প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত’ থাকার নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। দেশটির সামরিক বাহিনীর আর্টিলারি ইউনিটের গোলাবর্ষণ প্রতিযোগিতা পর্যবেক্ষণের সময় এই নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত কোরিয়া সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আর্টিলারি ইউনিটের সৈন্যরা সাগরের দিকে গোলাবর্ষণ করছেন। এ সময় কিম জং উনকে পর্যবেক্ষণ চৌকি থেকে দুরবিন দিয়ে সৈন্যদের এই প্রতিযোগিতা পর্যবেক্ষণ করতে দেখা যায়। সে সময় তার পাশে সামরিক বাহিনীর দুই কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে এই মহড়ার সুনির্দিষ্ট স্থান জানানো হয়নি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, কিম সৈন্যদের সবসময় প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়ার এই নেতা বলেছেন, সৈন্যদের প্রত্যেক যুদ্ধে শত্রুপক্ষকে ধ্বংস করার সক্ষমতা অর্জন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত