প্রজ্ঞার অভিযোগ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে চুক্তি লঙ্ঘন

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:৩৫ এএম

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির মতামত গ্রহণের জন্য স্টেকহোল্ডার সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত উপদেষ্টা কমিটি। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর আর্টিকেল ৫.৩ এবং এর গাইডলাইনের সুস্পষ্ট লঙ্ঘন হবে বলে জানিয়েছে সংগঠনটি। ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’-এর খসড়া পর্যালোচনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির বৈঠকটি গত ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘প্রজ্ঞা’ জানিয়েছে, এফসিটিসি আর্টিকেল ৫.৩ অনুযায়ী, তামাক নিয়ন্ত্রণ আইন, বিধিমালা বা নীতি প্রণয়নের প্রক্রিয়ায় তামাক কোম্পানি বা তাদের সংশ্লিষ্ট কোনো পক্ষের প্রস্তাব, মতামত বা অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়। বিশ্বের অন্যতম প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০২৩ সালে এই আন্তর্জাতিক চুক্তিত স্বাক্ষর করেছে এবং ২০০৮ সালে আর্টিকেল ৫.৩ এর গাইডলাইন অনুস্বাক্ষর করেছে। উল্লেখ্য, সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে আর্টিকেল ৫.৩ অনুসরণে গাইডলাইন প্রণয়ন ও বাস্তবায়ন করছে। ‘প্রজ্ঞা’ মনে করে এই চুক্তির ব্যত্যয় হলে আন্তর্জাতিক মহলে নেতিবাচক বার্তা যাবে এবং দেশের সুনাম ক্ষুণœ হতে পারে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত