৪১ বছর বয়সে ৪১ বলে সেঞ্চুরি ডি ভিলিয়ার্সের

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম

এ যেন সেই পুরোনো এবি ডি ভিলিয়ার্স! ক্রিজে এসেই রীতিমতো ঝড় তুললেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বৃহস্পতিবার ইংল্যান্ড চ্যাম্পিয়নসের বিপক্ষে করেছেন ৪১ বলে সেঞ্চুরি। অপরাজিত ছিলেন ৫১ বলে ১১৬ রানে। ডি ভিলিয়ার্সের বয়স ৪১ সেঞ্চুরিও করলেন ৪১ বলে।

ওপেনিংয়ে ডি ভিলিয়ার্সের সঙ্গী ছিলেন আরেক প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলা। তিনি করেন ২৫ বলে অপরাজিত ২৯। তাতে ইংল্যান্ডের দেওয়া ১৫৩ রানের টার্গেটে ৪৬ বল আর ১০ উইকেট হাতে রেখে জিতেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস।

৫১ বলের ইনিংসে ১৫ চার ও ৭ ছক্কা হাঁকান ডি ভিলিয়ার্স। ২১ বলে ফিফটি স্পর্শ করেন ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ডি ভিলিয়ার্স। পরের ফিফটি ছুঁতে তার লেগেছে ২০ বল।

এই জয়ে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস। আজ একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস মুখোমুখি হবে পাকিস্তান চ্যাম্পিয়নসের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত