শ্রীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৫৫ এএম

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক নেতা ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা জর্জকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি বছরের শুরুর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন নাসির উদ্দীন মৃধা জর্জ। একই মামলায় প্রধান আসামি করা হয়েছে আ.লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গতকাল শনিবার দুপুরে নাগরী এলাকার একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, তার বিরুদ্ধে একটি হত্যা মামলা আছে। মামলার পর থেকেই সে পলাতক ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত