ইস্টার্ন ইউনিভার্সিটি

সামার ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৩:২৫ এএম

ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণে গতকাল শনিবার সামার ২০২৫’ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়াজ রহিম, গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মনিরুজ্জামান মোল্লা, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি।

অনুষ্ঠান শুরু হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে। এতে আরও বক্তব্য রাখেন প্রফেসর মো. শামসুল হুদা, ট্রেজারার; প্রফেসর ড. এম ছায়েদুর রহমান, ডিন, ব্যবসায় প্রশাসন অনুষদ; প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ; প্রফেসর ড. ফিরোজ আহমেদ, উপদেষ্টা, জীবন বিজ্ঞান অনুষদ; এ বিএম ইমদাদুল হক খান, ডিন, আইন অনুষদ; মো. রফিউসসান, চেয়ারপারসন, ইংরেজি বিভাগ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত