হাতে এক মাসও সময় নেই। আগামী মাসের ২০ থেকে ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ায় এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬ এর বাছাইপর্ব খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। অবশ্য এখনো পর্যন্ত এই দলটির কোনো অস্তিত্ব নেই। প্রায় দিনদশেক হলো এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চলছে দেশব্যাপী বাছাই প্রক্রিয়া। তারই ধারাবাহিকতায় ফুটসালের জন্য অভিজ্ঞ প্রশিক্ষক নিয়োগ দিয়েছে বাফুফে। তিন মাসের জন্য নিয়োগ পাওয়া অভিজ্ঞ ইরানি ফুটসাল প্রশিক্ষক সাঈদ খোদারাহমিকে আজ আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় বাফুফে।
বাফুফে ভবনে হওয়া এ সংবাদ সম্মেলনে নিজের কাজের প্রক্রিয়া, দর্শন এবং ফুটসালের জন্য প্রয়োজনীয় মানসিক অবস্থান ও সাংগঠনিক কাঠামো নিয়ে অনেক কথা বলেছেন এ ইরানি প্রশিক্ষক। সাঈদ বলেন, ‘গতকাল আমি প্রথমবারের মতো আপনাদের দেশে আসি। আমার দায়িত্বটা খুবই কঠিন। আজ আমি আপনাদের প্রশ্ন করতে চাই। বাংলাদেশে আপনাদের ফুটসাল স্টেডিয়াম কয়টি। ফুটসালে কতজন কোচ, কতজন রেফারি ও কতজন খেলোয়াড় আছে। আমি মনে করি আজ আপনাদের দেশে ফুটসাল জন্ম নিয়েছে। আপনাদের সবাইকে অভিনন্দন। আপনাদের প্রতিবেশি দেশ মিয়ানমারে আমি পাঁচ বছর করেছি। সেখানেও একই কথা বলেছি। দয়া করে সবাই সমর্থন করবেন।’
সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘আপনারা সাঈদকে সমর্থন দিন। ওকে ফেরত পাঠাবেন না। যুবকদের সমর্থন দিন। নারীদের সমর্থন দিন।আমার পরিকল্পনায় নারী ফুটসালও আছে। অনেক গুরুত্বপূর্ণ। আপনার দেশের অর্ধেক মানুষ নারী। তারা কি ফুটসাল পছন্দ করেন না? আমি বিশ্বাস করি করেন। ভৌগোলিক ও আবহাওয়াগত কারণে বাংলাদেশ ফুটসালের জন্য খুবই ভালো। কারণ কখনো বৃষ্টি, কখনো গরম—তবুও ফুটসাল খেলা যায়। বৃষ্টিতে সমস্যা নেই, রোদে সমস্যা নেই। সবসময় ফুটসাল খেলা যায়।’
তিন ভেন্যুতে সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি
ক্রিকেটারদের পাওয়ার হিটিং ক্ষমতা বাড়াতে জুলিয়ান উডকে আনছে বিসিবি