যুক্তরাষ্ট্রে শেহজাদকে নিয়ে সময় কাটাবেন শাকিব

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম

ঢালিউড মেগাস্টার শাকিব খান সম্প্রতি ব্যক্তিগত সফরে আমেরিকায় পাড়ি দিয়েছেন। অভিনেতা নিজেই আমেরিকায় যাওয়ার খবরটি নিশ্চিত করেন। সামাজিক মাধ্যমে বিমানে বসা একটি ছবি ভাগ করে নেন তিনি। শাকিব আমেরিকায় যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় উড়াল দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

জানা গেছে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তারা। শেহজাদ খান ও বুবলী আমেরিকায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান। এ প্রসঙ্গে তিনি বলেন, শেহজাদ ও তার মা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবো। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেয়া হয় না, এবার চেষ্টা করবো শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে। 

তিনি আরও বলেন, শেহজাদকেও সেভাবেই সময় দেবো, যেমনটা এর আগে আব্রাহামকেও দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাদের বাবা। 

জানা যায়, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। এছাড়া, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী। এদিকে, শাকিব আমেরিকার গ্রিন কার্ডধারী হওয়ায় বছরের নির্দিষ্ট একটা সময় তাকে সেখানে অবস্থান করতে হয়। প্রায় দেড় মাসের সফর শেষে আগস্টে দেশে ফিরবেন এ নায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত