ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাইয়ের পর আগামী ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে।
গতকাল মঙ্গলবার ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে জানান, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তবে এটি আগস্ট মাসের মধ্যে হবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ইসির সূত্র থেকে জানা গেছে, আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে, গত ২১ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, চলতি মাসেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া, এবারের তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এই ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। তালিকা প্রকাশের পর আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
