৪৪তম বিসিএসের প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৭:৩১ এএম

৪৪তম বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৬৯০ জন ও নন-ক্যাডার পদে অপেক্ষমাণ ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত, তাদের গুগল ফরম পূরণের জন্য নির্দেশনা দিয়েছে পিএসসি। গতকাল মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন প্রার্থী প্রত্যেককে এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমাণ ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত, তাদের মধ্যে যারা এখনো গুগল ফরম পূরণ করেননি, তাদের আবশ্যিকভাবে পূরণ করার জন্য আবার অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সংশোধিত বিধিমালা চূড়ান্ত হওয়া মাত্রই দাখিল করা তথ্যের ভিত্তিতে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত