স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্তকরণ নামীয় গুরুদ- প্রদান করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ধনঞ্জয় কুমার দাস। পরে তাকে রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক হিসেবে বদলি করা হলেও তিনি সেখানে যোগ দেননি। দীর্ঘদিন অপেক্ষার পর তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
