এমএলএস অলস্টার ম্যাচে না খেলার কারণে শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। সেই নিষেধাজ্ঞার জেরে গত রবিবার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে ছিলেন না এই আর্জেন্টাইন মহাতারকা।
মেসিহীন সেই ম্যাচে ড্র করেছিল মায়ামি। এই শাস্তি মেসির জন্য 'শাপেবর' হয়েছে বলে মন্তব্য করেছেন মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো।
লিগস কাপে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে মেক্সিকান ক্লাব অ্যাটলাসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে মাশচেরানো বলেন, 'আশা করি, লিও (মেসি) দারুণভাবে উজ্জ্বীবিত থাকবে। সত্যি বলতে, আমরা এই নিষেধাজ্ঞা আশা করিনি। তবে প্রতিটি খারাপ জিনিসেরও ভালো দিক থাকে। সত্যি কথা বলতে, টানা কয়েকটি ম্যাচ খেলার পর তাকে বাধ্যতামূলক বিশ্রাম দিতে হতো। (শাস্তিটা) যা তার জন্য ভালো হয়েছে। এখন সে নতুন করে লিগস কাপ ও এমএলএসের জন্য প্রস্তুত হতে পারবে।'
অথচ মাশচেরানোই এর আগে মেসির ওপর নিষেধাজ্ঞার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তিনি তখন মেজর লিগ সকারকে খোঁচাও দেন।
অ্যান্ডারসনের ৭০৪ উইকেট, একবারও আউট করতে পারেননি মুশফিককে
সেপ্টেম্বরে কার সঙ্গে, কোথায় খেলবে বাংলাদেশ— ১১ আগস্ট জানাবে বাফুফে