প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, বিশ্ব জুড়ে দেড় কোটির মতো প্রবাসী বাংলাদেশি রয়েছে। অনেকে ভোটাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কমিশনকে অনলাইন ব্রিফিং চালু ও সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের অনুরোধ জানিয়েছি।
দলের নিবন্ধন ও প্রতীক প্রসঙ্গে খালেদ বলেন, আমরা প্রতীক হিসেবে শাপলা চেয়েছি। প্রয়োজনীয় ৪৩ হাজার পৃষ্ঠার দলিল জমা দিয়েছি। কমিশন কিছু টেকনিক্যাল বিষয় চিহ্নিত করেছে, যা ৩ আগস্টের মধ্যে সংশোধন করে জমা দেব।
