আগস্টে সিরিজ খেলতে ঢাকা আসছে নেদারল্যান্ডস

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৩:২৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস। সব কিছু ঠিক থাকলে ১৪ আগস্ট ঢাকায় পা রাখবে তারা, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে দুই বোর্ড।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একটি সূত্র জানিয়েছে, সিরিজ নিয়ে প্রস্তুতির কাজ প্রায় শেষ। ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে। বর্তমানে সিরিজ সংক্রান্ত আনুষ্ঠানিক কাগজপত্রের কাজ চলছে, শিগগিরই চূড়ান্ত ঘোষণা দেবে বিসিবি।

সিরিজটি নিশ্চিত হলে, এটি হবে বাংলাদেশের মাটিতে নেদারল্যান্ডসের সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে কখনোই দুই দল দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি বাংলাদেশে।

সবশেষ দেখা হয়েছিল দুই দলের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে ২৫ রানে জয় পেয়েছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত