চন্দনাইশ প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক ২০২৫-২০২৮ সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে আবিদুর রহমান বাবুল সভাপতি ও মো. নুরুল আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গাছবাড়ীয়া দস্তরখানা রেস্তোরাঁয় এ অনুষ্ঠানে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আবিদুর রহমান বাবুল। দ্বিতীয় অধিবেশনে নির্বাচনী দায়িত্ব পালন করেন দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু। ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি আবিদুর রহমান বাবুল, সিনিয়র সহ-সভাপতি এম ফয়েজুর রহমান, সহ-সভাপতি মোস্তফা কামাল নিজামী, সহ-সভাপতি এস.এম আহসানুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, সহ সাধারণ সম্পাদক মো. তৌফিক আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সস্পাদক মো. আমানত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোকন উদ্দিন, কার্যকরী সদস্য নাসির উদ্দিন বাবলু, কার্যকরী সদস্য আজগর আলী সেলিম, এহতেশামুল হক রাব্বি, মো. কাউছার আলম, সাধারণ সদস্য জসিম উদ্দিন হিরু, মো. লোকমান হাকিম, মো. রাজিব হোসেন রিফাত, তসলিম হোসেন ফাহিম, মো. শহিদুল ইসলাম চৌধুরী টিটু, শাহারুপ উদ্দিন, মো. সলিমুল্লাহ, সাইদুল হক চৌধুরী নির্বাচিত হন। কার্যকরী কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত