আজারবাইজান থেকে গ্যাস আমদানি করছে সিরিয়া

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:৪৮ এএম

দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়ে সিরিয়া আজারবাইজান থেকে গ্যাস আমদানি শুরু করেছে। এই গ্যাস তুরস্কের মধ্যদিয়ে পৌঁছাচ্ছে আলেপ্পো থার্মাল স্টেশনে। গত শনিবার গ্যাসের পাইপলাইন চালু হয়েছে। উত্তরাঞ্চলের আলেপ্পো থার্মাল পাওয়ার স্টেশনে গ্যাস পৌঁছানোর পর ফের উৎপাদনে ফেরে হারজাল্লি ইউনিট, যা ১৪ বছর ধরে অচল ছিল। এতে চলমান বিদ্যুৎ সংকট কমবে বলে আশাবাদী সিরিয়ার নতুন সরকার। দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে পেতে এটিকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার জ্বালানি বিভাগ জানায়, এতে নতুন করে প্রতিদিন গড়ে ৪ ঘণ্টা বেশি বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। বর্তমানে শুধু এই ইউনিট থেকেই উৎপাদিত হচ্ছে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ। এর ফলে দৈনিক ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী, সিরিয়ায় বছরে ১.২ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করবে আজারবাইজান। এই গ্যাস যাচ্ছে কাস্পিয়ান সাগরের শাহ-দেনিজ গ্যাসক্ষেত্র থেকে, যেটি পরিচালনা করছে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত