সাগরপাড়ে একান্ত সময়ে মিম

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০১:১৮ পিএম

অভিনয়, মডেলিং ও বিভিন্ন ফটোশুটের পাশাপাশি সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম হলো না। কাজের ব্যস্ততার মাঝে হুট করে ঘুরতে বেরিয়ে পড়েন দেশের বাইরে। এর আগেও বেশ কয়েকবার অভিনেত্রীকে দেখা গেছে দেশের বাইরে সমুদ্রসৈকতে। সম্প্রতি এবারও তিনি সামাজিক মাধ্যমে নতুন কিছু তোলা ছবিতে ধরা দিলেন। 

সোশ্যাল মিডিয়া একগুচ্ছ চোখজুড়ানো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। যেখানে তাকে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতের ধারে একেবারে স্বচ্ছন্দ ভঙ্গিতে ও মোহনীয় লুকে।অভিনেত্রীর পরনে গোলাপি রঙের হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস, চোখে সানগ্লাস। সঙ্গে খোলা চুলে ক্যামেরার সামনে পোজ, রোদ্রস্নানে যেন তার রূপ আরও ফুটে উঠেছে,  যা রীতিমতো ভক্তদের নজর কেড়েছে।

এসব ছবি কোথায় তোলা হয়েছে, তা জানা না থাকলেও দৃশ্যপট ও পরিবেশ দেখে বোঝা যায়, দেশের বাইরে কোনো একটি সমুদ্রসৈকতে। ছবির ক্যাপশনে কিছু না লিখে শুধু একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী। যদিও মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন মিমকে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত