নতুন পরিচয়ে পথচলা শুরু করলেন তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা সাবা। এই গায়িকা জানান, তিনি একটি রিয়েল এস্টেট রিসোর্ট কোম্পানিতে মিডিয়া কমিউনিকেটর ও ডিজিটাল মার্কেটিংয়ে কাজ শুরু করেছেন। সাবা বলেন, ‘৩ আগস্ট থেকে শুরু হয়েছে জীবনের নতুন এই অধ্যায়। মনে একদিকে উত্তেজনা, আর অন্যদিকে সামান্য নার্ভাসনেস কাজ করছিল শুরুতে। কারণ প্রত্যেক নতুন শুরুই কিছু চ্যালেঞ্জ ও অজানা অনিশ্চয়তা নিয়ে আসে। এখন সবকিছু ম্বাভাবিক মনে হচ্ছে।’
সাবা আরও জানান, ‘আমি শিখতে, গঠন করতে এবং প্রভাব ফেলতে প্রস্তুত- শুধু ক্যাম্পেইনের মাধ্যমে নয়, এমন গল্প বলার মাধ্যমে, যা মানুষের সঙ্গে সংযোগ তৈরি করবে। এটি শুধুমাত্র একটি চাকরি নয়; এটি যেন একটি সুযোগ- নিজেকে আরও বিকশিত করার, নতুন ধারণা অনুসন্ধান করার এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার।’
শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পেয়েছেন সাবরিনা সাবা। তার প্রথম অ্যালবাম ‘প্রার্থনা’। এরপর প্রকাশিত হয় ‘ডুব’, ‘মনেরই আকাশ’, ‘রোমিও জুলিয়েট’, ‘সুখপাখি’, ‘পাঁজরের মাঝে’, ‘জনম জনম তোমাকে’, ‘অনলি সাবা টু’।
অন্যদের ব্যর্থতায় তিনে রইলো মায়ামি
কুমিল্লায় পরিবারের ৩ সদস্যের হ*ত্যা*র ঘটনা বলছেন ভুক্তভোগী