খাগড়াছড়িতে দুই আঞ্চলিক প্রতিপক্ষ সংগঠনের মিছিল চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গুলিতে এক নারী আহত হয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ (প্রসিত)। ফ্যাসিবাদী সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ারে একই সময়ে মিছিল বের করলে এ ঘটনা ঘটে।
ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর সংগঠক অংগ্য মারমা দাবি করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে প্রতিপক্ষের গুলিতে পূর্ণমুখী চাকমা (৫৩) নামে তাদের এক নারী আহত হন। ঘটনার জন্য তারা ইউপিডিএফ (গণতান্ত্রিক) পক্ষকে দায়ী করেছে।
ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) দাবি, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছালে প্রতিপক্ষ হামলা চালায়। এতে অনাদি চাকমা নামে এক নারী আহত হন।
